কে কোন মন্ত্রণালয় পেলেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সরকারে কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন, সেটি জানিয়ে দিল তারেক রহমানের নেতৃত্বাধীন দল বিএনপি।
কে কোন মন্ত্রণালয় পেলেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়), আমির খসরু মাহমুদ চৌধুরী(অর্থ মন্ত্রণালয়), সালাহউদ্দিন আহমদ(স্বরাষ্ট্র মন্ত্রণালয়), ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট- পররাষ্ট্র মন্ত্রণালয়), মো. আমিন উর রশিদ (টেকনোক্র্যাট-কৃষি মন্ত্রণালয়, মৎস, ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়), ইকবাল হাসান মাহমুদ(বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়), হাফিজ উদ্দিন আহমেদ(মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়), আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন(মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যান মন্ত্রণালয়), আব্দুল আওয়াল মিন্টু(পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়), কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ(ধর্ম বিষয়ক মন্ত্রণালয়), মিজানুর রহমান মিনু(ভূমি মন্ত্রণালয়), নিতাই রায় চৌধুরী(সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়) ও খন্দকার আব্দুল মোকতাদির (বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়)।
অন্য পূর্ণ মন্ত্রীদের মধ্যে আছেন- আরিফুল হক চৌধুরী (শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়), জহির উদ্দিন স্বপন (তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়), আফরোজা খানম রিতা (বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়), মো. শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি (পানি সম্পদ মন্ত্রণালয়), আসাদুল হাবিব বুলু (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), মো. আসাদুজ্জামান (আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়), জাকারিয়া তাহের(গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়), দীপেন দেওয়ান (পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়), আ ন ম এহসানুল হক মিলন(শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়), ফকির মাহবুব আনাম স্বপন(ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়), ও শেখ রবিউল আলম(সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়)।
Comments