ওয়ালটন ফ্রিজ কিনে 'ঘরভর্তি পণ্য' উপহার পেলেন খুলনার শতরুপা বিশ্বাস
দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটনের ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য উপহার পেয়েছেন খুলনার শতরুপা বিশ্বাস। দেশজুড়ে চলমান ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর 'হাউজফুল অফার'-এর আওতায় তিনি এই সৌভাগ্য অর্জন করেন।
একটি ফ্রিজ কিনে উপহার হিসেবে আরেকটি ফ্রিজ, এয়ার কন্ডিশনার, স্মার্ট টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস হব, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, লাইট, রুম হিটার, স্মার্টফোন এবং সাউন্ডবারসহ সম্পূর্ণ ঘরভর্তি পণ্য পেয়ে মহাখুশি শতরুপা ও তাঁর পরিবার।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা নগরের শহীদ হাদিস পার্কে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান এবং মডেল-অভিনেত্রী সাদিয়া আয়মান আনুষ্ঠানিকভাবে শতরুপার হাতে উপহারের এসব পণ্য তুলে দেন। ওয়ালটন প্লাজা ডাকবাংলা শাখার উদ্যোগে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন, যার ফলে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, হেড অব সেলস এম এম নাজমুল হাসান, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, এবং ওয়ালটন প্লাজা এইচআরএম বিভাগের প্রধান ফয়সাল ওয়াহিদ। এ ছাড়া অনুষ্ঠানে ওয়ালটন প্লাজা খুলনা অঞ্চলের বিভিন্ন স্তরের বিক্রয় প্রতিনিধি ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
দেশজুড়ে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত গ্রাহকরা যেকোনো ওয়ালটন ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন কিংবা বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে আকর্ষণীয় এই 'হাউজফুল অফার' জেতার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি রয়েছে নিশ্চিত উপহার, বিদেশ ভ্রমণ কিংবা ক্যাশব্যাক পাওয়ার সুবর্ণ সুযোগ।
Comments