সাউথইস্ট ব্যাংকের ৭টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন
আর্থিক অন্তর্ভুক্তিভিত্তিক ব্যাংকিং ধারাকে আরও বেগবান করতে দেশের সাতটি জেলায় একসঙ্গে ৭টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয় নিয়ে 'স্বাগত' নামের এই আউটলেটগুলোর উদ্বোধন করা হয়।
সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও বগুড়ায় এই নতুন আউটলেটগুলোর যাত্রা শুরু হয়েছে।
আজ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে এই ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, শাখা প্রধানগণ এবং সংশ্লিষ্ট ৭টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীগণও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
আধুনিক ও ইসলামিক ব্যাংকিংয়ের সুবিধা
সাউথইস্ট ব্যাংক এজেন্ট ব্যাংকিং 'স্বাগত' থেকে আধুনিক তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ প্রচলিত ব্যাংকিং সেবার পাশাপাশি শরিয়াহভিত্তিক ইসলামিক ব্যাংকিংয়ের সব আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রদান করা হবে।
গ্রাহকরা এই আউটলেটগুলোর মাধ্যমে যেসব সেবা উপভোগ করতে পারবেন—
- সঞ্চয় ও চলতি হিসাব খোলা।
- নগদ অর্থ জমা ও উত্তোলন এবং অর্থ স্থানান্তর।
- বিইএফটিএন (BEFTN) ও আরটিজিএস (RTGS)-এর মাধ্যমে যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর।
- বৈদেশিক রেমিট্যান্স সেবা গ্রহণ।
- ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ও চেক বই প্রসেসিং।
- বিও হিসাব (BO Account) খোলা ও শেয়ার লেনদেনের সুবিধা।
- ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা।
- ইউটিলিটি বিল পরিশোধ, সরকারি ভাতা ও ভোক্তা ঋণ গ্রহণ।
- ঋণের কিস্তি প্রদান এবং ইন্টারনেট ব্যাংকিং সেবা।
এছাড়া গ্রাহকরা রিসাইকলার এটিএম (Recycler ATM)-এর মাধ্যমে ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
Comments