বাংলাদেশ ব্যাংকের সাথে সাউথইস্ট ব্যাংকের অংশীদারিত্ব চুক্তি
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও উৎপাদনশীল খাতে গতি আনতে বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার তহবিলে অংশীদারিত্ব চুক্তি করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকটি দেশের অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন। এছাড়া গবেষণা অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালাইটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নানসহ বাংলাদেশ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) আবিদুর রহমান চৌধুরী এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. রাশেদুল আলম খান।
Comments