সাউথইস্ট ব্যাংকের প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনার মোড়ক উন্মোচন
গবেষণানির্ভর ও জ্ঞানভিত্তিক ব্যাংকিং সংস্কৃতি বিকাশে এক নতুন মাইলফলক অর্জন করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ব্যাংকের এমআইএস, রিসার্চ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্যোগে প্রকাশিত ব্যাংকটির প্রথম ফ্ল্যাগশিপ গবেষণা প্রকাশনা 'ইকোনমিক আউটলুক ২০২৬- এনকোরিং ইনসাইট'-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২ আগস্ট ২০২৬ তারিখে ব্যাংকের ঢাকাস্থ প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
এই প্রকাশনাটিতে বৈশ্বিক ও বাংলাদেশের অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক খাত, পুঁজিবাজার, বৈদেশিক বাণিজ্য, রেমিট্যান্স, গুরুত্বপূর্ণ শিল্পখাত, টেকসই উন্নয়ন, জনমিতিক উপাত্ত এবং সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতির তথ্যনির্ভর ও গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনটির মূল লক্ষ্য হলো, কর্পোরেট ব্যাংকিং, এসএমই, রিটেইল, ট্রেজারি, ইনভেস্টমেন্ট ব্যাংকিং ও রেমিট্যান্স কার্যক্রমে সঠিক ও তথ্যসমৃদ্ধ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কার্যকর অন্তর্দৃষ্টি বা ইনসাইট প্রদান করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান। এ ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, সিনিয়র এক্সিকিউটিভ, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং সারা দেশের বিভিন্ন শাখা ব্যবস্থাপকরা।
Comments