গোপালগঞ্জে বসতঘর থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জের মুকসুদপুরে বসতঘর থেকে মোমেনা বেগম (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোমেনা বেগম মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের জোনারাংক গ্রামের রুবেল শেখের স্ত্রী।
স্থানীয়রা জানায়, মোমেনা বেগম বিকেলে বসতঘরের দরজা জানালা বন্ধ করে ওড়না দিয়ে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরে মোমেনাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনে। সংবাদ পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Comments