প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইনের অভিবাসীদের গল্পের বই
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের সুখ-দুঃখ,হাসিকান্না এবং জীবন সংগ্রামের বাস্তব গল্প নিয়ে শিগগিরই বাজারে আসছে প্রবাসী সাংবাদিক সজীব আল হোসাইনের নতুন বই।প্রবাসীদের জীবনের অন্তরালের গল্প নিয়ে রচিত এই বইটি প্রকাশের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বইটির প্রকাশনা ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর থেকে ইতিমধ্যে এর অফিশিয়াল আইএসবিএন (ISBN) সনদও প্রদান করা হয়েছে।
সরকারিভাবে বইটির বিষয়ে তথ্য নথিভুক্ত হওয়ার পর এখন এটি চূড়ান্ত প্রকাশের অপেক্ষায় রয়েছে। লেখক ও সাংবাদিক সজীব আল হোসাইন জানান,প্রবাস জীবনের কঠিন বাস্তবতার মাঝেও আমাদের প্রবাসীরা কীভাবে দেশের অর্থনীতিকে সচল রাখছেন এবং তাদের ব্যক্তিগত জীবনে কী ধরনের ত্যাগ স্বীকার করতে হয়, সেসব বাস্তব অভিজ্ঞতার আলোকপাত করা হয়েছে এই বইটিতে।
এটি কেবল কিছু গল্প নয়,বরং প্রতিটি অভিবাসীর জীবনের এক একটি জীবন্ত দলিল। সংশ্লিষ্ট প্রকাশনা সংস্থা জানিয়েছে,বইটির মুদ্রণ কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুতই এটি দেশের প্রধান প্রধান বইয়ের বাজার ও অনলাইন বুকশপগুলোতে পাঠকদের জন্য উন্মুক্ত করা হবে। প্রবাসীদের জীবনের সত্য ঘটনা অবলম্বনে লেখা এই বইটি পাঠক মহলে বেশ সাড়া জাগাবে বলে আশা করা হচ্ছে।
Comments