ফুসফুসে বালি ও পানি জমে মৃত্যু অভিনেতা রাহুলের
জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর কারণ নিয়ে প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ করেছে তমলুক হাসপাতাল কর্তৃপক্ষ। রিপোর্টে জানানো হয়েছে, দীর্ঘ সময় পানির নিচে ডুবে থাকায় শ্বাসরোধ হয়েই তার মৃত্যু হয়েছে।
সোমবার সম্পন্ন হওয়া এই ময়নাতদন্তে অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাহুলের মৃত্যুর ধরনটি অত্যন্ত মর্মান্তিক ছিল। ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে: দীর্ঘক্ষণ জলের নিচে থাকায় ফুসফুসে অতিরিক্ত বালি ও নোনা জল ঢুকে যায়। এর ফলে ফুসফুস স্বাভাবিকের তুলনায় ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের ধারণা, মাত্র কয়েক মিনিটে ফুসফুসে এত বালি ও জল জমা সম্ভব নয়। ধারণা করা হচ্ছে, রাহুল প্রায় ঘণ্টাখানেক
মৃত্যুর সময় অভিনেতা মদ্যপ ছিলেন কি না, তা নিয়ে এখনও নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা। শরীরের অভ্যন্তরীণ কোনো রাসায়নিক উপস্থিতির বিষয়টি নিশ্চিত হতে তাঁর 'ভিসেরা' পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে আজ বিকেলে রাহুলের মরদেহ নিয়ে একটি শববাহী গাড়ি কলকাতার উদ্দেশে রওনা হয়েছে। তাঁর সঙ্গে রয়েছেন ব্যক্তিগত গাড়িচালক, 'ভোলেবাবা পার করেগা' ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও ঘনিষ্ঠ কয়েকজন।
পারিবারিক সূত্রে জানা গেছে: ১. মরদেহ সরাসরি রাহুলের বিজয়গড়ের বাড়িতে নিয়ে আসা হবে। ২. সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
Comments