নলকূপ বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান
দ্বীপ উপজেলা রাঙ্গাবালীতে গভীর নলকূপ বসাতে গিয়ে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে। গতকাল রাত সাড়ে দশটায় পেঁপে গাছের ডাটা ও পাইপ ব্যবহার করে গ্যাসে আগুন জ্বালিয়ে পরীক্ষা করেন স্থানীয়রা। পরে সেখানে রান্নাবান্নাও করা হয়।
উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়ার চর গ্রামের কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনা ছড়িয়ে পরার পর পরই ওই বাড়িতে ভীর করেন স্থানীয়রা।
কামাল হোসেন হোসেন বলেন, প্রায় এক মাস আগে তিনি তার বাড়িতে একটি গভীর নলকূল স্থাপন করেন। পরে নলকূপের নিচের পাইপের পাশে জমে থাকা পানিতে দীর্ঘদিন ধরে বুদ বুদ দেখতে পান। দিনে দিনে বুদ বুদের চাপ বাড়তে থাকলে গতকাল তিনি ও স্থানীয়রা পাইপের মাধ্যমে সংযোগ স্থাপন করে সেখান থেকে গ্যাস সংগ্রহ করে রান্না করেন এবং ভূগর্ভস্থ গ্যাসের প্রচুর চাপ দেখতে পান। তিনি সহ স্থানীয়রা ওই এলাকাটি ভূতাত্ত্বিক বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুরোধ জানান।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ভূগর্ভস্থ গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
Comments