গোপালগঞ্জে বাসের ধাক্কায় নসিমন চালক নিহত
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাত ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নসিমন চালক ইব্রাহিম মোল্যা ফরিদপুর জেলার রোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামের আব্দুল হাকিম মোল্যার ছেলে।
ওসি মোঃ রোকনুজ্জামান বলেন, ইব্রাহিম মোল্যা নসিমন চালিয়ে যাবার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। এসে সে সড়কের উপর পড়ে গিয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
Comments