টাঙ্গাইলে এক মুক্তিযোদ্ধা সন্তান কুপিয়ে হত্যা
টাঙ্গাইলের বাসাইলে সাময়িক বরখাস্তকৃত হানিফ খান (৩৭) এক আনছার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হানিফ খান উপজেলার হাবলা উত্তর পাড়ার মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপসহকারী পরিদর্শক (এএসআই) আতিকুর রহমান জানান, হানিফ নামের সাময়িক বরখাস্তকৃত এক আনছার সদস্যকে গুরুত্বর আহত অবস্থায় নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Comments