অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় মামলা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় আসামিদের নাম অজ্ঞাতপরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম।
যদিও শনিবার রাতে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন।
এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) অপ্রতিম বাসা থেকে বের হয় , এরপর আর বাসায় ফেরেনি। পরিবার, পুলিশসহ স্থানীয়রা খোঁজ করার চেষ্টা চালিয়ে যায়। তবে নিখোঁজ হওয়ার একদিন পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
পরে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে পুলিশ। অপ্রতিমের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ শনিবার রাত ৮টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Comments