দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা: জেলা প্রশাসক
চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির নির্বাচিত জেলা প্রশাসক শরীফুজ্জামান শরিফ এক বক্তব্যে বলেছেন, "আমরা নির্বাচিত প্রতিনিধি না। এই এলাকার জনগন আমাদের চায়না। দল আমাদের দায়িত্বে বসিয়েছে। এজন্য আমরা এলাকার মানুষের চেয়ে দলের প্রাধান্য বেশি দেব৷ দলের বাইরে কোনো অনুদান জেলা পরিষদ থেকে যাবেনা।"
দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরে জিয়াউর রহমান ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সেক্রেটারি শরিফুজ্জামান শরীফ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সেক্রেটারী রফিকুল হাসান তনু,চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি,জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সেক্রেটারী রুহুল আমিন। খেলাটি অনুষ্ঠিত হয় গত ৩ অক্টোবর বিকেলে। এ সময়ে তিনি উপরোক্ত বক্তব্য দেন। যা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে।
চুয়াডাঙ্গা-১ আসনে ৬০ হাজারের বেশি ভোটে পরাজিত বিএনপির সংসদ সদস্যপ্রার্থী, পরবর্তীতে দলীয় কোটায় জেলা পরিষদের দায়িত্বে আসেন শরীফুজ্জামান শরীফ। তিনি চুয়াডাঙ্গা জেলা বিএনপির সেক্রেটারি।
Comments