খেলাফত মজলিস এর আয়োজনে বাগেরহাটে বিক্ষোভ মিছিল
বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস বাগেরহাট পৌর শাখা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিঠাপুকুর পাড়স্হ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলে ও মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ।
পৌর শহর সভাপতি মোহাম্মদ উল্লাহ আরেফিন এর সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাগেরহাট জেলা সভাপতি আল্লামা আমিরুল ইসলাম সিদ্দিকী,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বালী নাসের ইকবাল, উপদেষ্টা মুক্তিযোদ্ধা মাওলানা বেলাল হোসেন।কচুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা লোকমানুজ্জামান সহ জেলা, উপজেলা,পৌর শাখার নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের দাম না কমালে আগামীতে কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বাগেরহাটে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
Comments